১) বারাণসী (কাশী) তীর্থ স্থান
পবিত্র তীর্থ বারাণসী বা কাশী। এখানে বিশ্বনাথের মন্দির অতি পবিত্র তীর্থ। হাওড়া অথবা শিয়ালদাহ থেকে ট্রেনে মুঘলসরাই-এ নেমে বারাণসীতে বাস ও ট্যাক্সিতে যেতে পারেন।
২) কাঞ্চীপুরী (কাঞ্চীপুরম)
মাদ্রাজ এগমোর থেকে ট্রেনে বা দক্ষিণগামী যে কোনও ট্রেনে চিঙ্গেলপুট গিয়ে ট্রেনে বা বাসে যাওয়া যায় কাঞ্চীপুরম। এখানে কৈলাসনাথ মন্দির, একাম্বরেশ্বর মন্দির, শ্রীকামাক্ষী মন্দির, শ্রীবৈকুণ্ঠ পেরুমল মন্দির, শ্রীভরদরাজ মন্দির ইত্যাদি প্রাচীনতম মন্দির আছে।
৩)মায়াপুরী (হরিদ্বার)
হরিদ্বার পবিত্র হিন্দু তীর্থ। পুরাণে উল্লিখিত আছে মায়াপুরী নামে। হাওয়া থেকে দুন এক্সপ্রেসে রওনা হলে পথে পড়বে হরিদ্বারা।
৪) অযোধ্যাপুরী
সরযূ নদীর দক্ষিণ পাড়ে, অযোধ্যা সপ্ততীর্থের অন্যতম পুণ্য হিন্দুতীর্থ। রামচন্দ্রের জন্মও এখানে। কলকাতা থেকে জাম্বু-তাওয়াই, দুন এক্সপ্রেস সরাসরি অযোধ্যা যাচ্ছে
৫) দ্বারকাপুরী
সপ্তপুরীর এক পুরী এই দ্বারকা। বিবরণ আগেই দেয়া আছে।
৬) মথুরাপুরী
শ্রীকৃষ্ণের জন্ম এই মথুরাতেই। কলকাতা থেকে তুফান এক্সপ্রেস মথুরা হয়ে দিল্লী যাচ্ছে। আর যাচ্ছে প্যাসেঞ্জার ট্রেন মথুরা থেকে বুন্দাবন। আগ্রা-দিল্লী রেলের প্রতিটি ট্রেন যাচ্ছে মথুরা হয়ে।
৭) অবন্তিপুরী (উজ্জায়িনী)
অতীতের অবন্তিকা আজ হয়েছে উজ্জয়িনী। এখানে দ্বারকাধীশ মন্দির, মহাকালের মন্দির, ওঙ্কারেশ্বর শিব প্রভিতী দর্শনীয় স্থান। হাওয়া থেকে সরাসরি ট্রেন যাচ্ছে শিপ্রা এক্সপ্রেস, ভূপাল-নাগদা রেলও গিয়েছে উজ্জয়িনী হয়ে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বাসেও আসা যায় এখানে।
No Comment! Be the first one.