প্রভুপাদ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ষড়শীতিতম আবির্ভাব তিথিতে রচিত
বৈশিষ্ট্যাষ্টক
পঞ্চম বৈশিষ্ট্য
একলা ঈশ্বর হয়ে যদি ধন বাড়ে।
জড়ের প্রতিষ্ঠা সেই সাধু তাহা ছাড়ে ।। ১ ।।
তোমার কনক ভাই ভোগের জনক।
প্রভুপাদ বলেছেন সেকথা অথক ।। ২ ।।
তোমার সম্পত্তি ছাড় প্রচারের তরে।
একত্রে বসিয়া কর বিশেষ বিচারে ।। ৩ ।।
স্বয়ং ভগবান্ কহে একলা আমার।
নাহি বল সবে মিলি করহ প্রচার ।। ৪ ।।
প্রভুপাদ বলেছেন সেই বাণী শেষ।
প্রযত্ন করহ তাহে অশেষ-বিশেষ ।। ৫ ।।
অন্যথায় বৃথাশ্রম সব পণ্ড হবে।
সাধু সাবধান হও পাশ্চাতে পস্তাবে ।। ৬ ।।
এমন কি কঠিন কার্য একত্র মিলিতে ?
কেনই বা এত কথা হতেছে বলিতে ? ।। ৭ ।।
ছাড় জিদ্ কর হিত সময় যে নাই।
শুভ মিলিবার তিথি এস সব ভাই ।। ৮ ।।
No Comment! Be the first one.