প্রভুপাদ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ষড়শীতিতম আবির্ভাব তিথিতে রচিত
বৈশিষ্ট্যাষ্টক
ষষ্ঠ বৈশিষ্ট্য
ঘরে ঘরে মঠ সব স্থাপিত যে হবে।
পৃথিবীর কোণে কোণে কবে সে যাইবে? ।। ১ ।।
হাইকোর্টের জজ হবে গৌড়ীয় বৈষ্ণব।
তিলকের শোভা হবে সবার বৈভব ।। ২ ।।
বৈষ্ণব সে ভোট লয়ে রাষ্ট্রপতি হবে।
প্রচার সর্বত্র ভাই প্রসারিত হবে ।। ৩ ।।
ভগবানের সম্পত্তি অসুর লুটে খায়।
নিরীহ প্রজাগণ সব করে হায় হয় ।। ৪ ।।
অসুরের ‘প্ল্যান’ চায় তাদের ঠকাতে।
গোধূম বিকায় মণ বত্রিশ টাকাতে ।। ৫ ।।
লোহার শালার খুলে উদর ভরাবে ?
ক্ষুধার তাড়নে সব ঘাস-অষ্ঠি খাবে ।। ৬ ।।
দু’ পয়সার সুতা গলায় ব্রাহ্মণ বলাবে ।
গেরুয়া পোষাকমাত্র সন্ন্যাসীর হবে ।। ৭ ।।
গৃহী ভিক্ষা করে সব সন্ন্যাসীর কাছে।
কোটি কোটি টাকা ব্যাংকে সন্ন্যাসীর আছে ।। ৮ ।।
কলির প্রভাব বাড়ে যত দিন যায়।
কলিহত জীব সব করে হায় হায় ।। ৯ ।।
দশ হাজার গো-হত্যা হয় প্রতিদিন।
অমেধ্য ভোজন করে ‘লীডার’ প্রবীণ ।। ১০ ।।
মাটিয়া বুদ্ধির লোক দিনে দিনে বাড়ে।
পতি-পত্নীর সম্পর্ক সব এক কথায় ছাড়ে ।। ১১ ।।
পিশাচ হইল লোক কলির প্রভাবে।
লোক-দুঃখী বৈষ্ণবের কৃপার অভাবে ।। ১২ ।।
No Comment! Be the first one.