প্রভুপাদ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ষড়শীতিতম আবির্ভাব তিথিতে রচিত
বৈশিষ্ট্যাষ্টক
সপ্তম বৈশিষ্ট্য
পরদুঃখ-দুঃখী হয় বৈষ্ণব প্রসিদ্ধ।
সেই খ্যাতি হবে সব প্রচারে প্রবৃদ্ধ ।। ১ ।।
নিত্য-সিদ্ধ কৃষ্ণভক্তি জাগিলে সবার।
আপনি পালাবে কলি করি’ হাহাকার ।। ২ ।।
‘প্রাণিনামুপকারায়’ মহাপ্রভু-বাণী।
ইহকাল-পরকাল সুখের সে খনি ।। ৩ ।।
এত কাজ পড়ে আছে তোমাদের হাতে।
একত্রে মিলিয়া কার্য করহ তাহাতে ।। ৪ ।।
বাসুদেব বিপ্র বলে প্রভুরে নমিয়া।
সকল জীবেরে দাও উদ্ধার করিয়া ।। ৫ ।।
তাদের সব পাপ-তাম মো-হীনেরে দাও।
দুঃখী জীবের দুঃখ তুমি সে ঘুচাও ।। ৬ ।।
সেই ত বৈষ্ণবশ্রেষ্ঠ পর-দুঃখে দুঃখী।
আত্মেন্দিয়-তৃপ্তি যাহে নহে তারা সুখী ।। ৭ ।।
কি দয়া করিতে পারে অবৈষ্ণব-জন।
অপরাধী হয় মাত্র “দরিদ্র নারায়ণ” ।। ৮ ।।
বিজ্ঞান-সম্মত সেই বৈষ্ণবের দয়া।
বৈষ্ণববিহীন ভূমে মায়া দুরত্যয়া ।। ৯ ।।
বিষ্ণু-বৈষ্ণব-রাজ্য যদি ধরায় হয়।
তবেই সে সুখী লোক মুনি-ঋষি কয় ।। ১০ ।।
No Comment! Be the first one.