প্রভুপাদ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ষড়শীতিতম আবির্ভাব তিথিতে রচিত
বৈশিষ্ট্যাষ্টক
অষ্টম বৈশিষ্ট্য
কেন লোক কাঁদে সব রাম-রাজ্য তরে ?
একমাত্র কারণ সেই বিষ্ণুরাজ্য করে ।। ১ ।।
কৃষ্ণ যুধিষ্ঠিরে বসায় রাজ-সিংহাসনে।
ধনে-ধান্যে পূর্ণ ধরা বৈষ্ণবের গুণে ।। ২ ।।
নদ-নদী বৃক্ষ-মাঠ-গিরি ভরপুর।
দুগ্ধবতী গাভী দুগ্ধে ভাসায় প্রচুর ।। ৩ ।।
পশু-পাক্ষী জীব-জন্তু হিংসা নাহি করে।
বৈষ্ণবী রাজ্যের বিধি প্রসিদ্ধ সংসারে ।। ৪ ।।
সকলে আনন্দে মগ্ন হরিগুণ গায়।
দেখিয়া বৈষ্ণব-হৃদয় আনন্দে নাচয় ।। ৫ ।।
কৃষ্ণভক্তি-গন্ধহীন বিষয় বিভোর।
ভরিয়া গিয়াছে আজ জগৎ-সংসার ।। ৬ ।।
অথচ শান্তি তারা করে অন্বেষণ।
প্রচারের দ্বারা তাহা করহ পূরণ ।। ৭ ।।
আজিকার দিনে ভাই কোটিবদ্ধ হও।
প্রচারের দ্বারা যত জীবেরে বাঁচাও ।। ৮ ।।
শ্রীল প্রভুপাদ ! তুমি আজি কর দয়া।
এবার করুণা কর হইয়া আমায়া ।। ৯ ।।
স্বতন্ত্রতা যার যত হোক জলাঞ্জলি।
দীন ‘অভয়’ দেয় আজি সে অঞ্জলি ।। ১০ ।।
No Comment! Be the first one.