প্রভুপাদ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ষড়শীতিতম আবির্ভাব তিথিতে রচিত
বৈশিষ্ট্যাষ্টক
দ্বিতীয় বৈশিষ্ট্য
সন্ন্যাস করিয়া থাকে পর্বত-গহ্বরে।
তুমি প্রভু রাখ তারে হর্ম্যের মর্মরে ।। ১ ।।
বিষয়ীর দর্শনে হয় বিষের ভক্ষণ।
তুমি প্রভু ‘লাট’-‘বিলাটে’ দাও দরশন ।। ২ ।।
হিন্দুর মন্দিরে মানা ম্লেচ্ছ-যবনে।
সভাপতি ক’রে তারে বসাও সদনে ।। ৩ ।।
সমুদ্রের পারে যাওয়া নিষেধ হিন্দুরে।
তুমি কিন্তু পাঠাও ভক্ত তারও ওপারে ।। ৪ ।।
কলির শহর ‘মানা’ গুরু-উপদেশ।
তুমি কিন্তু থাক সেথা অশেষ-বিশেষ ।। ৫ ।।
নির্জনে চাহিল ভক্ত গোফা করিবারে।
স্বীকার নহিল তাহা তোমার বিচারে ।। ৬ ।।
যেখানেতে লোক-সংঘ বেশী পরিমাণে।
তোমার প্রচার-কার্য দেখিত’ সেখানে ।। ৭ ।।
লণ্ডনেতে ‘ছাত্রাবাস’ করিবারে চাও।
পরিপাটি যাতে হয় সে কথা বুঝাও ।। ৮ ।।
ম্লেচ্ছদেশে ‘ছাত্রাবাস’ হরিকথা-তরে।
এ সব মর্মের কথা কে বুঝিতে পারে ।। ৯ ।।
এ সব বিরুদ্ধ অর্থ সমাধান করা।
খেলা নহে হেতুড়ের ‘ন’ কড়া ‘ছ’ কড়া ।। ১০ ।।
No Comment! Be the first one.