প্রভুপাদ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ষড়শীতিতম আবির্ভাব তিথিতে রচিত
বৈশিষ্ট্যাষ্টক
তৃতীয় বৈশিষ্ট্য
সবাই মিলিয়া বসি’ যদি চিন্তা করে।
তবেই সুচারু হয় সে-সব প্রচারে ।। ১ ।।
তাই সে তোমার আজ্ঞা সবাই মিলিয়া।
প্রচারের কার্য করা বাণীতে মজিয়া ।। ২ ।।
নকল করিতে গেলে বিপরীত ফল।
যত দিন যাবে সব হইবে বিকল ।। ৩ ।।
এখনও ফিরিয়া এসো প্রভুর আজ্ঞায়।
সকলে মিলিয়া মজি তাঁহার পূজায় ।। ৪ ।।
ফুল-ফল মহোৎসবে পূজা নাহি হয়।
বাণীর সেবক যেই সেই ত’ পূজয় ।। ৫ ।।
বাণীর যে সেবা হয় সেই শব্দব্রহ্ম।
ফিরিয়া আইস ভাই না করিও দম্ভ ।। ৬ ।।
‘কালীদাস নাগ’ সেই মাষ্টার মশায়।
বলেছিল একদিন প্রকাশ্য সভায় ।। ৭ ।।
কলির মিশন হ’ল সরা পৃথিবী জুড়ে।
মহাপ্রভুর সারকথা খাঁচার ভিতরে? ।। ৮ ।।
ছিঃ ছিঃ ! লোকলজ্জা নাই আমাদের ভাই।
ব্যবসাদারী চালে করি শিষ্যের বড়াই ।। ৯ ।।
প্রভু তাই বলেছিল প্রচার করিবারে।
কনিষ্ঠ ঢুকুক শুধু ঘন্টা নাড়িবারে ।। ১০ ।।
No Comment! Be the first one.