মেষ লগ্নঃ জন্ম লগ্নের ফল মেষ লগ্নের জাতক খরবুদ্ধিসম্পন্ন, কুটচিন্তাশীল, ধূর্ত, রাজসম্মনভোগী ও সর্বকার্যে সিদ্ধিযুক্ত।
বৃষ লগ্নঃ বৃষ লগ্নের জাতক রমণীপ্রিয়, সুরতক্রিয়া নিপুণ, উদার, ধার্মিক, পশুপাখী পালক, ধনী, সৎ ও বহু কন্যার পিতা হয়।
মিথুন লগ্নঃ মিথুন লগ্নের জাতক ধান্যযুক্ত, ক্রিয়াশীল, গণিতজ্ঞ, বিজ্ঞানী, কবি, সঙ্গীতজ্ঞ ও সুবক্তা হন।
কর্কট লগ্নঃ কর্কট লগ্নের জাতক ইঞ্জিনিয়ার, ডাক্তার, জনসেবক, পন্ডিত, ভাষাবিদ্ ও শুচি হন।
সিংহ লগ্নঃ সিংহ লগ্নের জাতক অপরের প্রিয়, গুনী, স্থলবুদ্ধি, ক্রোধী, শিকারী ও স্বার্থহীণ হন।
কন্যা লগ্নঃ কন্যা লগ্নের জাতক সন্ন্যাসী, অহংকারী, বিচক্ষণ, উদার, সাহিত্যিক, পর্যটক ও বক্তা হন।
তুলা লগ্নঃ তুলা লগ্নের জাতক ধীর-স্থির বহুজনের হিতকারী, কৃপন, বাক-সংযমী ও আত্মকেন্দ্রিক হন।
বৃশ্চিক লগ্নঃ বৃশ্চিক লগ্নের জাতক গর্হিত কার্যে নিপুন, ক্রোধী, অপরাধী, কামুক, যোদ্ধা ও সাহসী হন।
ধনু লগ্নঃ ধনু লগ্নের জাতক ধার্মিক, শ্রোতা, শাণিতবাক, বিদ্বান, শাস্ত্রজ্ঞ, চাপা ও ভোগী হয়।
মকর লগ্নঃ মকর লগ্নের জাতক কপট, হীন, দীন, কর্মঠ, ক্লেশ সহ্য করবার ক্ষমতাযুক্ত, নির্দয় ও ভীতু হন।
কুম্ভ লগ্নঃ কুম্ভ লগ্নের জাতক বেদজ্ঞ, তপস্বী, সূক্ষ্ম অনুভূতিশীল, ক্রোধী ও ধনী হন।
মীন লগ্নঃ মীন লগ্নের জাতক স্পর্শকাতর, কবি, নিঃসঙ্গ জীবনীশক্তিযুক্ত, মানী ও ধনী হন।
No Comment! Be the first one.