বৈশাখঃ জন্ম মাসের ফল বৈশাখ মাসে যাঁর জন্ম তিনি বেদজ্ঞ, প্রতিভাধর, ভাবপ্রবণ, সাহিত্য-সঙ্গীত নিপুণ ও দেশমান্য হন। তবে তাঁর বাত রোগ হতে পারে।
জৈষ্ঠ্যঃ জৈষ্ঠ্য মাসের জাতকের অনেক দুঃখ- কষ্ট সহ্য করতে হলেও তিনি বুদ্ধিমান, মানী ও দাতা হন।
আষাঢ়ঃ আষাঢ় মাসের জাতক চপল, শৌর্ষ-বীর্যশালী, সাহিত্যে নিপুণ, অভিনেতা, কর্মী, মেধাবী, সুরনিপুণ ও ধনী হন।
শ্রাবণঃ শ্রাবণের জাতক রূপবান, শাস্ত্রজ্ঞ, ভোক্তা ও দাতা হন।
ভাদ্রঃ ভাদ্রে যাঁর জন্ম তিনি বীর্যবান, ঐশ্বর্যবান, জ্ঞানী, প্রেমিক ও সঙ্গীতজ্ঞ হন।
আশ্বিনঃ আশ্বিনে যাঁর জন্ম তিনি সুখী, মনোরম, পরিশ্রমী, প্রতিভাশালী, রাজমান্য, প্রভু ও পুত্রবান হবেন।
কার্তিকঃ কার্তিক মাসের জাতকের দীপ্তিমান তনু থাকে। তিনি জ্ঞানী, সৎ, অনলস, ভক্তিমান, ধনী ও রসিক।
অগ্রহায়ণঃ অগ্রহায়ণ মাসে যার জন্ম তিনি ক্রোধী, শান্ত, পরোপকারী, জ্ঞানী, গুনী, সজ্জন ও দেব-দ্বিজে শ্রদ্ধাশীল।
পৌষঃ পৌষ মাসের জাতক দাতা পবিত্র, মাতৃপিতৃভক্ত, ভোগী ও রোগী হন।
মাঘঃ মাঘ মাসে জন্মিলে জাতক দীর্ঘায়ু, বিশাল দেহী, জ্ঞানী, রূপবান ও ত্যগী হন।
ফাল্গুনঃ ফাল্গুন মাসের জাতক সদ্বংশজাত, শ্রেষ্ঠ, দাতা, ধার্মিক, প্রেমিক আনন্দময় হন।
চৈত্রঃ জাতক চৈত্র মাসে জন্মিলে পরিশ্রমী সর্বংসহ, সাহসী, অনলস, প্রতিভাবান ও চপল হন।
No Comment! Be the first one.