“হে শ্রীহরি, লোকে উদ্বেগ-উৎকণ্ঠা ও ভয় থেকে মুক্ত হওয়ার জন্য আপনার এই মঙ্গলময় নৃসিংহদেব-অবতারকে স্মরণ করবে।” শ্রীনৃসিংহদেবের প্রতি ভক্তপ্রবর প্রহ্লাদ মহারাজের এই স্তুতিমূলক ভবিষ্যদ্বাণী আজ পরিলক্ষ্যিত হয়।
শ্রীকৃষ্ণই আসুরিক নাস্তিক ভাবাপন্ন ব্যক্তিদের কাছে উগ্র-ভয়ংকর রূপে প্রকাশিত হন। অসুরেরা তাঁকে মৃত্যুরূপে দর্শন করেন। কিন্তু সেই নৃসিংহরূপ দেখে প্রহ্লাদের মতো ভক্তরা ভয় পান না। পরন্তু অনাবিল স্নিগ্ধ আনন্দ অনুভব করেন।
দৈনন্দিন জীবনে ভক্তেরা কোথাও বেরোবার সময় বা যানবাহনে চড়বার সময় শ্রীনৃসিংহ-বন্দনা করে থাকেন।
শ্রীনৃসিংহ প্রণাম
ওঁ উগ্রং বীরং মহাবিষ্ণুং
জ্বলন্তং সর্বতোমুখম্।
নৃসিংহং ভীষণং ভদ্রম্
মৃত্যোর্মৃত্যুং নমাম্যহম্।।
তীব্র তেজোময় চতুর্দিক জ্বলন্ত মুখবিশিষ্ট ভয়ানক অথচ পরম মঙ্গলময়, মৃত্যুরও মৃত্যুস্বরূপ, পরমেশ্বর ভগবান মহাবিষ্ণু শ্রীনৃসিংহদেবকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।
নমস্তে নরসিংহায়
প্রহ্লাদাহ্লাদ-দায়িনে।
হিরণ্যকশিপোর্বক্ষঃ
শিলাটঙ্ক-নখালয়ে।।
যিনি ভক্ত প্রহ্লাদের আনন্দদাতা, যাঁর বাটালির মতো নখ দৈত্য হিরণ্যকশিপুর শিলার মতো বক্ষে আঘাত হেনেছিল, সেই শ্রীনৃসিংহদেবকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি।
No Comment! Be the first one.