রত্নাবতী নামে এক ভক্তিমতী সধবা ব্রাহ্মণী ছিল। এক নাপতিনি তার সই ছিল। তার নাম কামিনী। একদিন নাপতিনি বললেন- সই আমার খুব দুঃখ-কষ্ট, কি করি বলতো? ব্রাহ্মণী বললেন- জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবারে মঙ্গলচণ্ডীর ব্রত কর। সইয়ের কথা শুনে সে ব্রত করলো, ফলে তার সব দুঃখ ঘুচে গেল। কিছুদিন পরে সে সুখ সহ্য করতে না পেরে কি করবে ভেবে না পেয়ে শেষে বেনেদের লাউগাছ ছিড়ে দিল, তাতে গাছ আরও বেড়ে গেল। শেষে যুক্তি করে ভাগাড়ে গিয়ে রাজার মরা হাতী ধরে কাঁদতে লাগলো, হাতি মঙ্গলচণ্ডীর দয়ায় বেঁচে গেল। রাজা এ সংবাদ শুনে নাপতানিকে খুব আদর যত্ন করল। শেষে বিষের নাড়ু তৈরি করে জামাইবাড়ি পাঠালো; কিন্তু তাতেও তারা মরলো না। শেষে নাপতিনি ব্রত করা বন্ধ করে দিতেই তার বাড়ি ঘর সব পুড়ে ধ্বংস হয়ে গেল। মেয়েজামাই কাঁদতে লাগলো। শেষে মা মঙ্গলচণ্ডী ছদ্মবেশে দেখা দিলেন। নাপতানি কাঁদতে কাঁদতে তাঁর পারে ধরে সব বলল। মা মঙ্গলচণ্ডী সব শুনে তাকে আবার ভক্তিভরে ব্রত করতে বললো। তার ফলে তার আবার ঘর-বাড়ি, জমি-জমা ফিরে এলো। মরা মেয়ে জামাই বেঁছে উঠলো। সবদিক দিয়ে মা মঙ্গলচণ্ডী দয়ায় তার সব দুঃখ ঘুচে গেল। সেই থেকে এই ব্রত সর্বত্র প্রচার হলো।
-অথ মঙ্গলচণ্ডী বা জয় মঙ্গলবারের ব্রতকথা সমাপ্ত-
মঙ্গলচণ্ডী প্রণাম মন্ত্রঃ
ওঁ সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে। শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোহস্তুতে।।
No Comment! Be the first one.