ওঁ নমো ভাগবতে নরসিংহায়
নমস্তেজস্তেজসে আবিরাবির্ভব বজ্রনখ বজ্রদংষ্ট্র।
কর্মাশয়ান্ রন্ধয় রন্ধয় তমো গ্রস গ্রস
ওঁ স্বাহা অভয়মভয়মাত্মনি ভূয়িষ্ঠাঃ ওঁ ক্ষ্রৌম্ ইতি।।
ভগবান শ্রীনৃসিংহদেবকে নমস্কার। হে সর্ব তেজের উৎস, হে বজ্রনখ, হে বজ্রদংষ্ট্রা, আমাদের আসুরিক কর্মবাসনা সমূলে বিনাশ করো। আমাদের অজ্ঞান-অন্ধকার বিদুরিত করো। আমাদের হৃদয়ে অভয়রূপে তুমি আবির্ভূত হও।
স্বস্ত্যস্তু বিশ্বস্য খলঃ প্রসীদতাং
ধ্যায়স্তু ভূতানি শিবং মিথো ধিয়া।
মনশ্চ ভদ্রং ভজতাদধোক্ষজে
আবেশ্যতাং নো মতিরপ্যহৈতুকী।।
নিখিল বিশ্বের মঙ্গল হোক। খল ঈর্ষাপর ব্যক্তিরা অনুকূল হোক। সর্বজীব ভক্তিযোগ অনুশীলন করুক। তারা পরস্পরের মঙ্গল চিন্তা করে শান্ত হোক। সবাই কৃষ্ণভজনা করুক। আমাদের মতি শ্রীকৃষ্ণপদকমলে নিবিষ্ট হোক।
মাগারদারাত্মজবিত্তবন্ধুষু
সঙ্গো যদি স্যাদ্ ভগবৎ প্রিয়েষু নঃ।
য প্রাণবৃত্ত্যা পরিতুষ্ট আত্মবান্
সিদ্ধ্যত্যদূরান্ন তথেন্দ্রিয়প্রিয়ঃ।।
হে প্রভু, কোন বিষয়েই যেন আমাদের আসক্তি না হয়। যদি আসক্তিই হয়, তবে গৃহ-স্ত্রী-পুত্র-বিত্ত বন্ধু-বান্ধব সমন্বিত সংসার কারাগারের প্রতি না হয়ে যেন তোমার প্রিয় ভক্তদের প্রতিই হয়।
No Comment! Be the first one.